ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে পুলিশ ক্যাম্প ঘেরাও

রিপন মন্ডল, নড়াইল
  • আপডেট সময় : ১০:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৫১ বার পঠিত

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী বাপন পাল (৩৮) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে স্থানীয় পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তপনভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাপন পাল তপনভাগ গ্রামের বাসিন্দা এবং শেখহাটি বাজারের একজন মুদি ব্যবসায়ী।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন বাপন পাল। পথে ইলিয়াসের বাড়ির পাশের একটি বাঁশঝাড় এলাকায় পৌঁছালে নূর হোসেন ছাদ্দামসহ কয়েকজন তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় বাপন পাল সেখান থেকে দৌড়ে একটি নিরাপদ স্থানে গিয়ে স্বজনদের ফোন করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর রোববার (১৪ জুন) সকালে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে নূর হোসেন ছাদ্দামকে আটক করে পুলিশ।

এদিকে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শেখহাটি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে অংশ নেন শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি সদস্য আনোয়ার মোল্যা, সমাজসেবক জিকো মাহমুদসহ অনেকে।

ইউপি সদস্য আনোয়ার মোল্যা বলেন, “রাতের ঘটনায় আমরা জানতে পেরেছি, ছাদ্দাম ও তার সহযোগীরা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাপন পালের ওপর হামলা চালিয়েছে। হামলার সময় তার কাছে থাকা নগদ অর্থও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, “ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকলকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে পুলিশ ক্যাম্প ঘেরাও

আপডেট সময় : ১০:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬