ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে চুড়ামনকাটিতে যুবকদের সচেতনতামূলক প্রচারণা Logo বন্ধুত্বের টানে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মাসুদুর রহমান শামীম Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ Logo কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম Logo কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ Logo বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার Logo বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত Logo রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন Logo যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

ডেঙ্গুমুক্ত যশোর গড়তে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিট। সোমবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে দেলোয়ার হোসেন খোকন বলেন, যশোর পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং এডিস মশার বিস্তার রোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং মশার লার্ভা ধ্বংসে কাজ করবে রেড ক্রিসেন্টের ৫০ সদস্যের একটি বিশেষ টিম।

তিনি বলেন, “আগামী বর্ষা মৌসুমে যশোরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষিত রাখতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হবে।”

রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বিশেষ টিমটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাসাবাড়ি, আঙিনা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিদর্শন করবে। কোথাও এডিস মশার লার্ভা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে। পাশাপাশি বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে যশোর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

ট্যাগস :

ডেঙ্গুমুক্ত যশোর গড়তে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬