ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি বিলবোর্ডের আলোকসজ্জা, বিভিন্ন ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে এই সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে পুনরায় আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে সব শপিংমল, মার্কেট ও দোকানপাটকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সব ধরনের বিলবোর্ডের বাতি নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে সমাপ্ত করতে হবে।

সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬