ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

যশোরের অভয়নগরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে ভুল চিকিৎসায় সাদিয়া (২৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত আদেশে গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়না। সদস্য হিসেবে রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. দিদার এ ইলাহী ইমু এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সুলাইমানের স্ত্রী সাদিয়া শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৮ এপ্রিল ‘রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ ভর্তি হন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে দুই দিন ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে বাড়ি ফেরার পর তার অবস্থার অবনতি হলে খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদিয়ার স্বামী সুলাইমান অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর অভিযোগ তোলেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের কপি পাওয়ার পর তা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তের নির্দেশনা অনুযায়ী এগোচ্ছে।

অভয়নগরে রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১০:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬