ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৪৬ বার পঠিত

বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন রাশিদুল ইসলাম খান। ওই সভায় দেওয়া তার একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, অপরাধীদের বিষয়ে জনগণ পুলিশকে তথ্য দেওয়ার পর যদি সেই তথ্য ফাঁস হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বক্তব্যের একপর্যায়ে দেওয়া একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যেও এ বক্তব্য নিয়ে অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

আপডেট সময় : ১১:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬