ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৬৮ বার পঠিত

যশোরে সম্মিলিত আলেম সমাজ খুলনা বিভাগের উদ্যোগে ‘দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা, ইসলামী গবেষক, হাফেজ, ইমাম, খতিব ও সমাজসেবীরা অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু দেশের অনেক দরিদ্র ও নিম্নআয়ের মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় মানবকল্যাণকে অগ্রাধিকার দিয়ে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও ইসলামী আদর্শের সমন্বয়ে পরিচালিত হাসপাতাল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

সেমিনারে বক্তব্য দেন মাওলানা শাহিনুর রহমান, সিজান আহমেদ রাসেল, মাওলানা সাইফুজ্জামান, মাওলানা রনচিল ইসলাম রাফি, হাফেজ আল-আমিন মল্লিক, গাজী ফয়সাল মাহমুদ, এম. আব্দুল হাই, মাওলানা মাহদী হাসান, ইমাম হাসান নায়েরী, রুহুল আমিন, সৌরভ উদ্দীন, হাসান আল-মামুন (লাল), ড. মাহবুবুর রহমান, জুলফিকার আল-মাহমুদ নোমান, আমিরুল ইসলাম বেলালীসহ আরও অনেক বিশিষ্ট আলেম-উলামা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবির বিন সামাদ। সেমিনারটি সঞ্চালনা করেন মুফতি সাইফুল্লাহ বিন কোরবান।

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬