ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ১১৬ বার পঠিত

যশোরে আঞ্চলিক পর্যায়ে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পাটশিল্পের প্রসারে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে যশোর কালেক্টরেট সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল এবং বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ উৎস। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন পাটকল মালিকদের প্রতিনিধি আনিছুর রহমান, পাট ব্যবসায়ী নুরুল কাদের এবং নারী উদ্যোক্তা তাহেরা খানমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

বক্তারা পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, বাজার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার জনপ্রিয় করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

যশোরে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধিতে মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬