ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাত-পা ভেঙে স্কুল মাঠে ফেলে যাওয়ার দাবি

শার্শায় ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৭৩ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় মিন্টু (৪০) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, অমানবিক নির্যাতন এবং গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে উলঙ্গ করে নির্যাতন, মুখে বালু ঢুকিয়ে প্রসাব করার মতো অমানবিক আচরণ করেছে বলেও দাবি করেছে তার পরিবার। আহত মিন্টু উপজেলার রামপুর গ্রামের আলী হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একদল ব্যক্তি মিন্টুকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে রামপুর ক্লাবঘরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাকে উলঙ্গ করে নির্যাতন চালানো হয়। নির্যাতনের সময় তার দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয় বলে পরিবারের দাবি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাশের একটি স্কুল মাঠে ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল, সোহরাব, মিন্টু, লালটু, আলমসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি এ হামলায় অংশ নেন।

পরিবার জানায়, রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সহযোগিতায় মিন্টুকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া পুলিশও আনুষ্ঠানিকভাবে ঘটনার কারণ বা অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি। বিষয়টি তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

হাত-পা ভেঙে স্কুল মাঠে ফেলে যাওয়ার দাবি

শার্শায় ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬