ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত Logo মাদক কারবারিদের গ্রেপ্তার করে আলোচনায় আলমডাঙ্গার ওসি রাকিবুল ইসলাম Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৫৭ বার পঠিত

প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইইইর ৫ম আন্তর্জাতিক রোবোটিক্স, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস সম্মেলন ‘রাইকন-২০২৬’। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে এবং অনলাইনে (হাইব্রিড পদ্ধতিতে) অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

সম্মেলনের যৌথ আয়োজক হিসেবে রয়েছে আইইইই বাংলাদেশ শাখা এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) বাংলাদেশ চ্যাপ্টার। আয়োজকরা জানান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে গবেষণা, অভিজ্ঞতা বিনিময় ও নতুন উদ্ভাবন তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হবে এই সম্মেলন।

সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা ও চলন বিশ্লেষণ, মেশিন লার্নিং, স্মার্ট কারখানা, স্বয়ংচালিত যানবাহন, জীব-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে। নির্বাচিত গবেষণাপত্র আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।

সম্মেলনের কনফারেন্স চেয়ার এবং যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আইইইই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সম্মেলন নিয়মিত হলেও যবিপ্রবিতে এবারই প্রথম। আমরা জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্মেলনটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশি-বিদেশি গবেষকদের সঙ্গে মতবিনিময় এবং সর্বাধুনিক প্রযুক্তি ও গবেষণার অগ্রগতি সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।”

সম্মেলনে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র পুরস্কার এবং সেরা উপস্থাপনা পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ জুলাই। গৃহীত গবেষণাপত্রের তালিকা প্রকাশ করা হবে ১৮ আগস্ট। চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমা এবং লেখক নিবন্ধনের শেষ তারিখ ৩০ আগস্ট।

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

আপডেট সময় : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬