পরিবারের হাতে আর্থিক সহায়তা
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত শ্রমিক শান্ত’র স্মরণে দোয়া
- আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৬৬ বার পঠিত

যশোর ট্রেডিং মাঠে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর (২৩) রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার পরিবারের হাতে নগদ ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় যশোর ট্রেনিং মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, গত ২৫ জুন কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রামনগর কলোনি এলাকার বাসিন্দা সাকিব আহমেদ শান্ত। তিনি মো. জাবেদের ছেলে। দোয়া মাহফিল শেষে উপস্থিত ব্যবসায়ী, শ্রমিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সংগৃহীত ৬৪ হাজার ২৮০ টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মামুন হোসেন রনি, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, যশোর শাখার সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন মিন্টু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলীসহ ট্রেনিং মাঠ মার্কেটের ব্যবসায়ী, দোকানদার ও শ্রমিকরা। এ সময় উপস্থিত সবাই নিহত সাকিব আহমেদ শান্তর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




















