ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমি Logo সাতক্ষীরায় হ্যাচারির কার্যকরী রং নিয়ে মতবিনিময় সভা Logo বেনাপোল বন্দরে তুলার বেল ছিঁড়ে গুরুতর আহত হাসান Logo গোপালগঞ্জে অনিয়ম অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা Logo ভোজগাতীতে এলজিইডির লটারির মাধ্যমে নারীকর্মী বাছাই কার্যক্রম Logo চিতলমারীতে প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতিমূলক সভা Logo চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা Logo সাজেক পরিস্থিতি নিরসনে প্রশাসনের সাথে অবরোধকারীদের বৈঠক Logo ঝিকরগাছায় মাদ্রাসার অর্থে ব্যক্তিগত অট্টালিকা তৈরির অভিযোগ Logo দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে নসিমনের ধাক্কায় ভ্যানযাত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৬০ বার পঠিত

যশোরের কেশবপুরে অজ্ঞাতনামা একটি নসিমনের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত আবু বক্কর সিদ্দিক উপজেলার মেহেরপুর এলাকার মৃত সোভান বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক ভ্যানে করে নিজ বাড়ি থেকে কুড়িখালী এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে গোপালপুর তেল পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি নসিমন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার করেন।

ট্যাগস :

কেশবপুরে নসিমনের ধাক্কায় ভ্যানযাত্রী গুরুতর আহত

আপডেট সময় : ০৪:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬