ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৬৩ বার পঠিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। র‌্যালি শেষে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং উদ্যোক্তা ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপপরিচালক বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দোকার জাকির হোসেন, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী চার শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছয়জন উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ ৩৫ হাজার টাকার ঋণের চেক এবং তিন কিশোরীর মাঝে প্রণোদনা হিসেবে ৮১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ট্যাগস :

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬