ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উয়ারী-বটেশ্বরের স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৪৯ বার পঠিত

বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রীর প্রকাশনা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উয়ারী-বটেশ্বরের স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ

আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬