শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
- আপডেট সময় : ০৪:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পঠিত

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব অর্থায়নে অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা থানা পুকুরে ও বেত্রাবতী নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)সকল ১০টায় বেত্রাবতী নদীতে এবং বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে শার্শা থানা পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা এবং এসআই (নিঃ) আশীষ সরকার। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা থানা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন। পাশাপাশি মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জলাশয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ ধরনের কর্মসূচি।























