ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে নার্সিং আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

আশিকুর রহমান, নড়াইল
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮২ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে নড়াইলে নার্সিং আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এনএনসি স্ট্রাইকার্স।

রোববার সকাল ১১টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল নার্সিং কলেজের আয়োজনে টুর্নামেন্টের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন।

নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ সুতাপা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম এম কামরুজ্জামান কামরুল। তিনি বিজয়ী এনএনসি স্ট্রাইকার্স দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় নড়াইল নার্সিং কলেজের শিক্ষকরা ট্রফি হস্তান্তরে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এম কামরুজ্জামান কামরুল বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। নার্সিং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলায় অংশ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীরা সুন্দর একটি আয়োজন করেছে, যা প্রশংসার দাবিদার। ভবিষ্যতে এ ধরনের ভালো উদ্যোগে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নড়াইল নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর পলি রানী কুন্ডু, রিংকু রাণী দাস, মিতা বিশ্বাস, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার শিকদার আজিজুর রহমানসহ নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নড়াইলে নার্সিং আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬