ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের রামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের একদল তরুণের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তরুণদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবল বিতরণে সৌজন্যে ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য শাহাজান আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. কালু, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ট্যাগস :

তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ

আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬