ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের আয়োজনে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দল গঠন উপলক্ষে জমজমাট হাডুডু ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আর খেলোয়াড়দের নৈপুণ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা।

প্রতিযোগিতায় কালিয়া পৌরসভা, বর্ণাল, ইলিয়াসাবাদ ইউনিয়ন এবং চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা দল অংশ নেয়। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দলসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়কে অভিনন্দন জানান।

তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন অতিথিরা। ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা

আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬