মণিরামপুরে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু
- আপডেট সময় : ০৯:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোরের মণিরামপুরে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক ও জনদুর্ভোগের চিত্র পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিন্টু।
শনিবার (১১ জুলাই) উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের বেগমপুর মসজিদ সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে আসাদুজ্জামান মিন্টু ক্ষতিগ্রস্ত সড়কের অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, টানা ভারী বর্ষণের কারণে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বেগমপুর মসজিদ সংলগ্ন সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের পাশে থাকা এবং তাদের মৌলিক সেবা ও অধিকার নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেন।
























