ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল চার যানবাহন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২৭ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মহাসড়কে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়া ডিম সংগ্রহ করতে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ সময় দ্রুতগতিতে আসা ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে অবস্থানরত লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ডিমবোঝাই একটি গাড়ি দুর্ঘটনাকবলিত হওয়ার পর সেটি ঘিরে স্থানীয়রা জড়ো হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সঠিক সংখ্যা তখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল চার যানবাহন

আপডেট সময় : ০৯:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬