ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে যশোরের মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সল, যশোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অতিরিক্ত কর্মকর্তা ডা. সুদীপ্ত সেন, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন এবং মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান।

এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছা. আনজুমান আরা, পরিবার কল্যাণ সহকারী মোছা. মরিয়ম খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আমিনুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা দেশের জন্য বোঝা নয়; বরং সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং সচেতনতার মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত করা সম্ভব। তারা পরিবার পরিকল্পনা সেবাকে আরও কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারী ও মাঠকর্মীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগস :

মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬