ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী

  • দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৩ ভার পঠিত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্পের উন্নয়ন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পেতে পারে।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরেরও সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্রমতে, ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত সম্ভাব্য চীন সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে। তিনি কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন, নাকি ঢাকায় ফিরে পরে চীন সফরে রওনা হবেন—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত বছরের আগস্টে মালয়েশিয়া সফর করেছিলেন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬