ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে চুড়ামনকাটিতে যুবকদের সচেতনতামূলক প্রচারণা Logo বন্ধুত্বের টানে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মাসুদুর রহমান শামীম Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ Logo কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম Logo কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ Logo বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার Logo বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত Logo রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন Logo যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

বাগেরহাটে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দু’মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৪৬ বার পঠিত

বাগেরহাট সদর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬, সদর কোম্পানি। রোববার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের তথ্য সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-৬।

র‍্যাব এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিতভাবে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর থানার পৌরসভাধীন দশানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন মংলা উপজেলার খরখরিয়া গ্রামের বিভাস মণ্ডলের ছেলে মিঠু মণ্ডল (২১) এবং মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের বেদার ফকিরের ছেলে ইয়াসিন ফকির (২৫)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিঠু মণ্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত ৯টা ৩৫ মিনিটে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় তার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে দুই ধাপে উদ্ধার হওয়া মোট ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার দুই আসামিকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দু’মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬