ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৬৩ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুনা পারভীন (বয়স উল্লেখ নেই) ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। পুলিশ জানায়, পরে তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। সোমবার দুপুরে রুনা পারভীনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলাটি আদালতে বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে নারী আটক

আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬