প্রেমের সম্পর্কের জেরে কিশোরকে মারধরের চেষ্টা
- আপডেট সময় : ১১:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৩৯ বার পঠিত

যশোরের মণিরামপুরে প্রেমের সম্পর্কের জের ধরে এক কিশোরকে বাড়িতে ডেকে এনে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্কিত হয়ে ওই কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে তার পরিবার। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মণিরামপুর উপজেলার দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ হওয়া কিশোরের নাম রাব্বি হোসেন (১৬)। তিনি উপজেলার হানোয়ার গ্রামের জামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘীরপাড় গ্রামের কামারুল ইসলামের মেয়ে স্নেহা (১৬)-এর সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে স্নেহা ও তার মা মুঠোফোনে রাব্বিকে তাদের বাড়িতে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর স্নেহার বাবা কামারুল ইসলাম ধারালো দা নিয়ে রাব্বিকে মারতে তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় প্রাণভয়ে ও আতঙ্কে রাব্বি ঘটনাস্থলে থাকা একটি বিষের বোতল থেকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

























