ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে চুড়ামনকাটিতে যুবকদের সচেতনতামূলক প্রচারণা Logo বন্ধুত্বের টানে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মাসুদুর রহমান শামীম Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ Logo কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম Logo কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ Logo বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার Logo বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত Logo রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন Logo যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

রূপসায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৫৫ বার পঠিত

খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬, সদর কোম্পানি।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামুন (২২), খুলনা মহানগরের দৌলতপুর থানার ফুলবাড়ী গেট এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং আলাউদ্দিন পাটোয়ারী (২৫), একই থানার পশ্চিম সেনপাড়া এলাকার সেলিম পাটোয়ারীর ছেলে।

র‍্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদকগুলো জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপসায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬