ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৬১ বার পঠিত

প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, অফিস কক্ষ সম্প্রসারণ এবং নির্ধারিত সময়ে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদবিরোধী পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।

বুধবার (৩ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরে সংগঠনের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর এবং সাবেক সভাপতি এম. আইউব দাবিগুলোর পক্ষে বক্তব্য দেন।

স্মারকলিপি গ্রহণ করে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন সদস্যপদ প্রদানের বিষয়ে তিনি ইতিবাচক এবং বিষয়টি দ্রুত নির্বাহী কমিটির সভায় আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, “৩৬ জুলাইয়ের পর সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ গণঅভ্যুত্থানের পক্ষের সাংবাদিকরা ঐক্য বজায় রাখতে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো উপযুক্ত সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ নিশ্চিত করতে।”

এর আগে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সাংবাদিক আব্দুল মাজেদ অডিটোরিয়ামে সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালন করেও প্রেসক্লাবের সদস্যপদ না পাওয়া সাংবাদিকদের সদস্যপদ প্রদান, সংগঠনের অফিস কক্ষ সম্প্রসারণ এবং যথাসময়ে প্রেসক্লাব নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

সভায় সদস্যরা এসব দাবির পক্ষে জোরালো মতামত তুলে ধরেন। পরে সর্বসম্মতিক্রমে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। আগামী ১০ জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সভায় জানানো হয়।

সভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিএম আসাদ, সাবেক নেতা আহসান কবীর, নূর ইসলাম, এম. আইউব, শহিদ জয়, সাইফুল ইসলাম সজল, কাজী আশরাফুল আজাদ, এসএম সোহেল, আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, তহীদ মনি, মীর মঈন হোসেন মুসা, তরিকুল ইসলাম তারেক, জুবায়ের আহম্মেদ ও নিজামুদ্দিন ভুইয়া শিমুলসহ অনেকে। সভায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।

সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, প্রেসক্লাব যশোর এ অঞ্চলের কর্মরত সাংবাদিকদের অন্যতম মর্যাদাপূর্ণ ও অভিভাবকসুলভ প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে মূলধারার গণমাধ্যমে কর্মরত অনেক পেশাদার সাংবাদিক এখনও সদস্যপদ থেকে বঞ্চিত। তাদের অনেকের আবেদন জমা থাকলেও তা নিষ্পত্তি হয়নি। অন্যদিকে তুলনামূলক কম অভিজ্ঞ ও বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ ধরনের বৈষম্য সাংবাদিক সমাজে অসন্তোষ ও বিভাজনের সৃষ্টি করছে। তাই প্রেসক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সাংবাদিকদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে আসন্ন নির্বাচনের আগেই যোগ্য ও অভিজ্ঞ সাংবাদিকদের সদস্যপদ প্রদান জরুরি।

সাংবাদিক ইউনিয়ন যশোরের তিন দফা দাবি হলো—
১. দুই বছর পূর্তি শেষে যথাসময়ে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন।
২. নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদান।
৩. যশোর শহরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ট্যাগস :

তিন দফা দাবিতে আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোর

আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬