ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আলিপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সামির সোয়েব রাদমি Logo শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার Logo যশোরে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন Logo এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে হজ্ব প্রতারণার অভিযোগ Logo অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা বাণিজ্য। Logo কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন Logo রাঙামাটিতে সওজ’র জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ Logo খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ভিডিও দেখে শনাক্তে পুলিশের তৎপরতা

যশোরে কালো পতাকা হাতে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৪০ বার পঠিত

শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা—এমন অভিযোগ উঠেছে। শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অংশগ্রহণকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বেলা শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েকটি মোটরসাইকেলে থাকা একদল ব্যক্তি কালো পতাকা বহন করে নিউমার্কেট এলাকা থেকে পালবাড়ির দিকে যান। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রার কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহলী জনতার ভিড় সৃষ্টি হয়।

শোভাযাত্রার আয়োজনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহি যুক্ত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একদল যুবক মোটরসাইকেল নিয়ে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও দেখে শনাক্তে পুলিশের তৎপরতা

যশোরে কালো পতাকা হাতে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬