ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি Logo ঝিকরগাছায় পূজামণ্ডপে ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

 ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৬৬ বার পঠিত

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় চলতি মৌসুমে প্রায় ১২ শত কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, ব্যাপক ফলন এবং দেশব্যাপী দিনাজপুরের লিচুর চাহিদা বৃদ্ধির কারণে কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। জেলার বিভিন্ন লিচুবাগানে ইতোমধ্যে গাছে গাছে ঝুলছে সুস্বাদু ও রসালো লিচু, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা ইতোমধ্যে বাগান বুকিং যারা দিয়েছিলেন তারা এখন বাগান থেকে লিচু ভাঙ্গা শুরু করেছে। এবং দেশের বিভিন্ন এলাকায় লিচু সরবরাহ শুরু করে দিয়েছি। অনেক বাগান আগাম বিক্রিও হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা। লিচুকে কেন্দ্র করে মৌসুমি শ্রমিক, পরিবহন শ্রমিক, প্যাকেজিং কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

এছাড়া লিচুর মুকুলকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় মৌচাষিরাও মধু সংগ্রহ করছেন, যা অতিরিক্ত অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে। কৃষি বিভাগের মতে, লিচু ও মধু মিলিয়ে কয়েক লাখ মানুষের মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও বাজারমূল্য সন্তোষজনক থাকলে তারা লাভবান হবেন। তবে তারা বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ ও পরিবহন সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর লিচুর উৎপাদন ও বাজারমূল্য উভয়ই সন্তোষজনক থাকবে এবং জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রায় ১২ কোটি লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী দিনাজপুর এর উপ-পরিচালক  আফজাল হোসেন জানান, দিনাজপুরের সদর, বিরল, চিরিরবন্দর, খানসামা, বীরগঞ্জ, ফুলবাড়ী, পার্বতীপুর, কাহারোল, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বোচাগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর উপজেলাসহ জেলার সব উপজেলাতেই কমবেশি লিচুর আবাদ হয়েছে। এ বছর প্রায় ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। জেলার জনপ্রিয় বেদানা, বোম্বাই, চায়না-থ্রি ও মাদ্রাজি জাতের লিচু দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।

ট্যাগস :

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

আপডেট সময় : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬