ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পঠিত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় তৈরির লক্ষ্যে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬’-এ শিক্ষার্থীদের মধ্যে ৩ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সারাফাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কালচারাল শিক্ষক মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জি এম আবু ফয়সাল বলেন, তাঁদের প্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেও নিয়মিত বিভিন্ন সৃজনশীল ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়। শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ তৈরিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিরা বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে ৩ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় গাছ রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করে। উৎসবমুখর পরিবেশে কর্মসূচি শেষ হয়।

ট্যাগস :

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ

আপডেট সময় : ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬