ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দত্তকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোরের হামিদপুর আল-হেরা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দত্তের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কলেজের অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় সংসদ সদস্য গোলাম রসুল, কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক আব্দুল হাকাম, ইসমাইল হোসেন ও আমিনুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আশরাফ আলী, শেখ মিজানুর রহমান, বোরহান উদ্দিন, হাবিবুর রহমান ও আব্দুর বাছিতসহ শিক্ষকরা। বক্তারা দীর্ঘদিন কলেজের শিক্ষা কার্যক্রমে অবদান রাখায় সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দত্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বর্ষ উন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভাগভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া কলেজের নবাগত দুই প্রভাষক আসাদুজ্জামান ও নাসরিন আক্তার সীমাকে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দত্তকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬