যশোরে ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১০:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পঠিত

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসভাপতি ড. শাহনাজ পারভীন, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, সি আর সি সম্পাদক ইমরান সাদিক, সম্পাদক শিক্ষক কাজী শাহেদ এবং শিক্ষক কাজী ইসরাত শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।
সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিশু-কিশোরদের বই পড়ায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পাঁচ দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক নানা আয়োজন অনুষ্ঠিত হয়। বইপ্রেমী ও স্থানীয় দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মেলার সমাপ্তি ঘটে।




















