ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৫১ বার পঠিত

যশোরে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় মহিদ স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় মহিদ স্টোরে অভিযান চালায় র‌্যাব-৬-এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় দোকানটিতে অবৈধভাবে মজুত রাখা কার্টুনভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেটের সন্ধান পাওয়া যায়। পরে এসব সিগারেট জব্দ করা হয়।

অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে দোকানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য মজুত ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

যশোরে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার

আপডেট সময় : ১১:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬