ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে ‘পেরেক আল আমিন’ হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৪৪ বার পঠিত

যশোরে আলোচিত স্বর্ণকার আল আমিন হোসেন ওরফে ‘পেরেক আল আমিন’ হত্যা মামলায় আলামিন ওরফে ‘ব্ল্যাক আলামিন’ নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প। শুক্রবার রাতে শহরের মনিহার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আলামিন যশোর শহরের সিটি কলেজপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার পুলিশ আলামিনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহত আল আমিনের সঙ্গে আটক আলামিনের পূর্বশত্রুতা ছিল। হত্যাকাণ্ডের কিছু সময় আগে ‘ব্ল্যাক আলামিন’ নিজেই ‘পেরেক আল আমিনকে’ নানা ধরনের হুমকি-ধমকি দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে এসব তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, এই বিরোধের জেরে অজ্ঞাতনামা কয়েকজনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পেরেক আল আমিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আলামিনকে রিমান্ডে নেওয়া হলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আল আমিন হোসেন পেশায় স্বর্ণের কারিগর ছিলেন। যশোর শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তাঁর একটি দোকান রয়েছে। গত ২০ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে প্রতিদিনের মতো বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হন আল আমিন। দোকানে অবস্থানকালে বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে তাঁকে জানানো হয়, একজন অসুস্থ হয়েছেন, তাঁকে হাসপাতালে নিতে হবে। এরপর দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এর প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে মোবাইল ফোনে খবর পান তাঁর মা আয়শা বেগম। তাঁকে জানানো হয়, কে বা কারা আল আমিনকে হত্যা করে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় ফেলে রেখে গেছে।

খবর পেয়ে আয়শা বেগম লিচুতলা মাদরাসার পেছনে বাবুর মেহগনি বাগানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। পরে খবর দেওয়া হলে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা, শহরের বারান্দী মাঠপাড়ার মৃত আক্কাস আলীর স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার পর তদন্তে নেমে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ‘ব্ল্যাক আলামিন’কে আটক করে র‍্যাব। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন তাঁর জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

যশোরে ‘পেরেক আল আমিন’ হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক

আপডেট সময় : ০৮:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬