মনিরামপুরে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৩৮ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ছয় বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং একই গ্রামের মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে স্থানীয় বাসিন্দারাও তাঁদের বাড়িতে ভিড় করছেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।


























