ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পঠিত

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সিআইডি ও পিবিআই যশোরের কর্মকর্তা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য সদস্য।

ট্যাগস :

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

আপডেট সময় : ০৭:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬