ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খরিচাডাঙ্গা মহাশ্মশানে উন্নয়নকাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৩০ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খরিচাডাঙ্গা, বলাডাঙ্গা ও শ্রীকান্তনগর এই তিন গ্রামের ঐতিহ্যবাহী বিল হরিণার মহাশ্মশানে উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে মুক্তেশ্বরী নদীর তীরে অবস্থিত মহাশ্মশানে শ্মশান কমিটির সভাপতি দীপঙ্কর সরকারের সভাপতিত্বে এবং রামনগর ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন ও সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দুলাল সমাদ্দার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা নির্মল কুমার বিট, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক মৃকংকন বিশ্বাস, বরেন্জ বিশ্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর তিনি পরিষদের বিভিন্ন সম্পদ ও কার্যক্রমের অবস্থা পর্যালোচনা করেছেন। এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাঁকে নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিল হরিণার মহাশ্মানের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।

এ সময় তিনি রামনগর ইউনিয়নের অবহেলিত ও সংস্কারের প্রয়োজনীয় রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের শেষে বিল হরিণার মহাশ্মশানে বৃক্ষরোপণ করা হয় এবং উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এ সময় তিন গ্রামের স্থানীয় বাসিন্দা ও মহাশ্মশানসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

খরিচাডাঙ্গা মহাশ্মশানে উন্নয়নকাজের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬