ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জি এম মিন্টু
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৬১ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর মহান আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে।

তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান আলোচক ছিলেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি ও প্রধান মুফতি এবং যশোর রেলস্টেশন মাদ্রাসার মুফতি আব্দুর রহমান এজাজী। তিনি মহানবী (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও বিশ্বমানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণেই ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণ নিহিত।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি মো. মঈনুদ্দিন। তিনি ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা ইজাজুল ইসলামসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড সুপারভাইজার মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, খাদেম ও মুয়াজ্জিন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি মো. মঈনুদ্দিন।

ট্যাগস :

যশোরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬