ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২৮ সাংবাদিককে সদস্যপদ দিল প্রেসক্লাব যশোর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৫৬ বার পঠিত

দীর্ঘদিনের আন্দোলনের পর ২৮ সাংবাদিককে নতুন সদস্যপদ দিয়েছে প্রেসক্লাব যশোর। সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যুক্ত থেকেও সদস্য হতে না পারার দাবির পরিপ্রেক্ষিতে সংকটকালীন আহ্বায়ক কমিটি যাচাই-বাছাই শেষে তাঁদের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বুধবার দিনভর আবেদনকারী সাংবাদিকদের যাচাই-বাছাইয়ের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। দফায় দফায় বৈঠক শেষে রাত প্রায় ১টার দিকে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায় কমিটি। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের নোটিশ বোর্ডে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।

নতুন সদস্যদের মধ্যে রয়েছেন একঝাঁক তরুণ সাংবাদিক। পাশাপাশি দীর্ঘদিন সাংবাদিকতা করেও এতদিন প্রেসক্লাবের সদস্য হতে না পারা কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকও রয়েছেন। নতুন সদস্যদের তালিকায় আছেন লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তুনু ইসলাম সুমিত, ৭১ টিভির জেলা প্রতিনিধি এস এম ফরহাদ আলী, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দীপু, লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, সময় টিভির ক্যামেরাপারসন আবুল কালাম আজাদ, সূবর্ণভূমির স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মুস্তফা হাশমি সাজু, ৭১ টিভির ক্যামেরাপারসন রাব্বি আল আমিন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল, দৈনিক সকালের বার্তার ফটোসাংবাদিক রতন সরকার, দৈনিক সূবর্ণভূমির সম্পাদক ইজাজ উদ্দিন টিপু, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এমআর মশিউর রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, ওয়ান নিউজের সম্পাদক আল মামুন শাওন, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক কল্যাণের সহসম্পাদক রেজোয়ান হক বাপ্পি, প্রতিদিনের কথার সম্পাদক সুন্দর সাহা, লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিকুল হাসান, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার ও রাতদিন নিউজের সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, সূবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন, দৈনিক সত্যপাটের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এম এ রাজা, দৈনিক সকালের বার্তার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন ইমরান হোসেন রাজ, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এস এম আরিফ এবং টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকি। এ ছাড়া সাবেক সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদ রিপনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সদস্যদের আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সময় কোনো ত্রুটি, অসত্য তথ্য বা অনৈতিকতার প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সদস্যপদ বাতিল করা হবে। আর যারা আবেদন করেও সদস্যপদ পাননি, তাঁদের আবেদনপত্র প্রেসক্লাব যশোরে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে তাঁদের মধ্য থেকে সদস্যপদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

২৮ সাংবাদিক নতুন সদস্য হওয়ায় যশোরের সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে এতজন সাংবাদিক সদস্যপদ পাওয়ায় সাধারণ সদস্যদের মধ্যেও সন্তোষ দেখা গেছে। তবে আবেদনের শর্ত পূরণে ত্রুটি ও বিভিন্ন অসংগতির কারণে কয়েকজন মূলধারার সাংবাদিক সদস্যপদ না পাওয়ায় অনেকে দুঃখ প্রকাশ করেছেন।

সম্প্রতি প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকেরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। এ বিষয়ে তাঁরা আলটিমেটামও দেন। পরে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

সদস্যপদের আবেদন ফরম বিক্রি শুরু হলে ১০১ জন সাংবাদিক ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২৮ জনকে নতুন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংকটকালীন আহ্বায়ক কমিটি।

ট্যাগস :

২৮ সাংবাদিককে সদস্যপদ দিল প্রেসক্লাব যশোর

আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬