ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২৩ বার পঠিত

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন কবির হোসেন। সোমবার রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুম খান। তিনি ২০২৬ সালের মার্চ মাসে কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কবির হোসেন এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় যোগদান করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি কবির হোসেন থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে নতুন ওসিকে থানার কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। তাঁরা দায়িত্ব পালনে তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নতুন ওসির যোগদান উপলক্ষে সোমবার রাতে বিদায়ী ও শুভেচ্ছা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে সর্বশেষ জানা গেছে।

ট্যাগস :

যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি কবির হোসেন

আপডেট সময় : ১১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬