ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা নিয়ে গণশুনানি

এস এম তাজাম্মুল হোসেন, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পঠিত

নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা নিশ্চিত করতে যশোরের মণিরামপুরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও কিশোর-কিশোরীদের নিয়ে সংলাপ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। তিনি উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও সেবাপ্রদানকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বগুড়ার লাইট হাউজের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জাহিদ হাসানসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সেবাদানকারী কর্মী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

আলোচনায় নারীর ক্ষমতায়ন ও নাগরিক অধিকার নিশ্চিতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে মাদক, ইভটিজিং ও সামাজিক প্রতিবন্ধকতার বিষয়টি গুরুত্ব পায়।

বক্তারা বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়। পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার মণিরামপুর উপজেলা কো-অর্ডিনেটর উত্তম কুমার মাহাত্তের সার্বিক তত্ত্বাবধানে সংলাপ ও গণশুনানি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা নিয়ে গণশুনানি

আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬