ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভী-সালামকে ফুলেল শুভেচ্ছা জানালেন এ্যাড. শহীদ ইকবাল

এস এম তাজাম্মুল হোসেন, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পঠিত

দল থেকে বহিষ্কারের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।

গত রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নেতাকর্মীদের একটি বহর নিয়ে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান শহীদ ইকবাল। এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলামসহ মণিরামপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় দুই নেতার নতুন দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা জানাতেই এ সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী ও আব্দুস সালাম মণিরামপুরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এদিকে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনায় বহিষ্কৃত মণিরামপুরের অর্ধশতাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনও এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে বিএনপির চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তাঁর সঙ্গে মণিরামপুরের আরও বেশ কয়েকজন নেতাকর্মীও দলীয় শাস্তির মুখে পড়েন।

বহিষ্কারের বিষয়টি স্বীকার করে শহীদ ইকবাল বলেন, ‘হয়তো আমার ভুল ছিল।’

তবে দীর্ঘদিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎকে ঘিরে মণিরামপুরের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

রিজভী-সালামকে ফুলেল শুভেচ্ছা জানালেন এ্যাড. শহীদ ইকবাল

আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬