ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
যুবদল নেতা ডালিমসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

কুয়াদায় তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৩৭ বার পঠিত

যশোরে এক তরুণীকে চেতনানাশক মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে শ্লীলতাহানি এবং আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিমসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী তরুণী। আলিমুজ্জামান ডালিম (৩৫) যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্তরা হলেন, জয় (২৪), মেহেদি (৩৩), গোলাম (২৭) ও রবিউল (৩৫)।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের সুমাইয়া খাতুন (২১) নামের ওই তরুণীর সঙ্গে ডালিমের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ আগস্ট বিকেলে ডালিম মোবাইল ফোনে তাঁকে কুয়াদা বাজারের একটি হোটেলে যেতে বলেন।

অভিযোগে সুমাইয়া খাতুন বলেন, হোটেলে যাওয়ার পর তাঁকে চেতনানাশক মিশ্রিত পানীয় খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। রাত আনুমানিক ১১টার দিকে জ্ঞান ফেরার পর নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান। তখন সেখানে উপস্থিত ব্যক্তিরা তাঁর শ্লীলতাহানি করেছেন বলে তিনি বুঝতে পারেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাঁর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ ঘটনায় তরুণী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলিমুজ্জামান ডালিমসহ অন্যদের বক্তব্য জানা যায়নি।

ট্যাগস :

যুবদল নেতা ডালিমসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

কুয়াদায় তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬