ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই : প্রতিমন্ত্রী অমিত Logo মণিরামপুরে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চৌগাছায় ৯শতাধিক নারীর মাঝে গাছের চারা বিতরণ Logo কাশিয়ানীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি Logo প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ Logo সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ Logo যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি Logo যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ

প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার পঠিত

প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক হিসেবে ফকির শওকত (দাদা ভাই) এবং সদস্য সচিব হিসেবে বিনয় কৃষ্ণ দায়িত্ব পেয়েছেন। সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরাম উদ দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মুবিন পদত্যাগ করার পর নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সংকটকালীন আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফকির শওকতকে আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রেসক্লাব যশোরের চলমান সংকট নিরসন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নতুন আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে প্রেসক্লাব যশোরের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও রয়েছে সংশ্লিষ্টদের।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ

আপডেট সময় : ০৬:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬