ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি সাকিরুল কবীর রিটন ও সম্পাদক সালাহ্উদ্দীন সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ)-এর আত্মপ্রকাশ হয়েছে। পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছে। নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি ও নাগরিক সমস্যা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে জেআরইউ।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু (সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ ও অ্যাডভোকেট, জজ কোর্ট, যশোর), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে যশোর রিপোর্টার্স ইউনিটি। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

সভাপতি সাকিরুল কবীর রিটন ও সম্পাদক সালাহ্উদ্দীন সাগর

‘যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

আপডেট সময় : ১০:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬