ফিল্মি স্টাইলে আসামি ধরে হিরো হলেন এসআই ওবাইদুর!
- আপডেট সময় : ১২:৪০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭১ বার পঠিত

এ যেনো সিনেমার দৃশ্য। আসামি হাতকড়া পরিহিত অবস্থায় ছুটছে, তার পেছনে ছুটছে পুলিশ অফিসার। দর্শকের ভূমিকায় যানবাহনে থাকা যাত্রী ও রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারীসহ ব্যবসায়ীরা। মণিরামপুর বাজারে তীব্র যানজটে আটকা পড়া পুলিশের ভ্যানে থাকা মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি সুযোগ বুঝে লাফিয়ে পড়ে দৌড়ে শেষ রক্ষা হলোনা আসামির, হলেন পুনরায় গ্রেফতার। ঘটনাটির শিরোনামে হিরো হিসাবে আখ্যায়িত হয়েছে, যশোরের মণিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান।
পুলিশ-আসামির দৌড়াদৌড়ির ঐ ঘটনা ও ধস্তাধস্তি আচমকা ঘঠাতে হয়তো মুঠোফোনে কেউ ভিডিও ধারন করেনি তবে, পুনরায় হেফাজতে নিয়ে পুলিশ ভ্যানে ওঠানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মণিরামপুর থানা পুলিশের তথ্য মোতাবেক, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের নিজ বাড়ি হতে কর্মরত মসজিদে ফজরের নামাজের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে গ্রেফতার হওয়া আসামি কুন্তল বিশ্বাসসহ কয়েকজন মসজিদের ইমামের উপর হামলা করে।
ব্যবহারিত মোটরসাইকেল নিয়ে আসামিরা পালিয়ে যাওয়ার আগে একজনের মুঠোফোন ও একটি অস্ত্র ফেলে যাওয়ার সূত্র ধরে বুধরবার (২ই সেপ্টেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে কুন্তল বিচ্বাসকে গ্রেফতার করে থানায় ফিরছিলো। সন্ধা ৭টার পরপরই মণিরামপুর বাজারে প্রবেশ করেই দীর্ঘ যানজটে প্রধান সড়কের গার্মেন্টস পটি মোড়ে আটকা পড়লে আসামি কুন্তল বিশ্বাস সুযোগ বুঝে পুলিশের হাতকড়াসহ লাফিয়ে দৌড় দেই।
পুলিশ জিপের কেভিন হতে ফিল্ম স্টাইলে লাফিয়ে আসামির পেছনে ছুটতে ছুটতে শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামের সামনে পৌছালে পেছন দিক হতে এসআই ওবাইদুর রহমান জাপটে ধরলে দুই জনের ধস্তাধস্তিকালে বাকি পুলিশ সদস্যরা হাজির হয়ে কুন্তলকে হেফাজতে নিতে সক্ষম হয়।
আইনের প্রতি শ্রদ্ধা, দায়িত্বশীলতা ও আহত ইমামের সম্মান রক্ষার্থে যখনি দেখেছি ঐ আসামি লাফ দিয়েছে তাৎক্ষণিক আমি ভেবে নিয়েছিলাম- তাকে আমার চাই, যে কোন ভাবেই আসামিকে ধরতে হবে মনে করেই তার পিছু নেই বলে চলতি এ প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে এ সমস্ত কথা তুলে ধরে মণিরামপুর থানা পুলিশের এসআই ওবাইদুর রহমান।





















