প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
- আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ বার পঠিত

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ক্লাবের নোটিশ বোর্ডে এ তফসিল টাঙিয়ে দেন। তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপত্তির শুনানি হবে। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি এবং ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫ হাজার, সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পদে ৩ হাজার, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ২ হাজার ৫০০ এবং কার্যনির্বাহী সদস্য পদে ২ হাজার টাকা করে জামানত দিতে হবে।
মনোনয়নপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মনোনয়নপত্র সংগ্রহের রশিদ জমা দিতে হবে। ব্যালট পেপারে প্রার্থীদের নামের পাশাপাশি ছবি থাকবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের কমিটিতে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবারুল হক সাবু, সদস্যসচিব অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুল এবং সদস্য জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম।
























