ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
অব্যবস্থাপনার অভিযোগ

যশোরে চাকরি মেলায় হাজারো প্রার্থীর ভিড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পঠিত

‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ এই প্রতিপাদ্যে যশোরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত চাকরি মেলায় হাজারো চাকরিপ্রার্থীর ভিড় জমেছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে যশোর পিটিআই প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মেলায় ক্ষুদ্রঋণ বিষয়ক একটি সেমিনারও অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় ৩৬টি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানে সরাসরি চাকরির সুযোগ পাওয়ার আশায় যশোরসহ দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক প্রার্থী মেলায় অংশ নিয়েছেন। তবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে ভিড় ও কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার ঘাটতিতে দুর্ভোগের অভিযোগ করেছেন অনেক চাকরিপ্রার্থী।

আয়োজকেরা জানান, বিকেল ৫টা পর্যন্ত চাকরি মেলা চলবে। এ সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি সরাসরি নিয়োগের সুযোগও পাবেন।

চাকরিপ্রার্থীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি মানুষের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

অব্যবস্থাপনার অভিযোগ

যশোরে চাকরি মেলায় হাজারো প্রার্থীর ভিড়

আপডেট সময় : ০৩:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬