ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুসহ ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি এলাকার বাসিন্দা বেনজির আহমেদ বাদী হয়ে কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মী কলারোয়া উপজেলা পরিষদের সামনে ইটের রাস্তার ওপর আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাষ্ট্রের শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সদর মজিদ, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, হাবিল চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম, যুবলীগ নেতা কাজী শাহাজাদা, সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, কয়লা ইউনিয়নের চেয়ারম্যান নিশান, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান এস এম গোলাম মোর্শেদসহ আরও অনেকে।

এছাড়া মামলায় আমজাদ হোসেন, আব্দুর রহিম, কাজী মজনু, অ্যাডভোকেট কামাল রেজা, আরাফাত হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, শহিদুল ইসলাম, আনসার আলী, রবিউল হাসান, আজিজুর রহমান, আশরাফুল ইসলাম, এরশাদ আলী, আলাউদ্দিন, নুরুল ইসলাম, রহিমা বেগম কাজল, শফিক ঘরামী, মতিউর রহমান, অধ্যক্ষ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম খোকন, রাসেল হোসেন, নাহিদ মেম্বার, নজরুল গাজী মেম্বার, শ্রীরাম প্রসাদ দত্ত, সেলিম সরদার, রাকিবুল হাসান সেজান, নাহিদ হাসান, আল মামুন মুন্না, টুটুল, মারুফ হোসেন জনি, সুজন হোসেন, গাজী রবিউল ইসলাম, আসলামুল ইসলাম, শেখ শহিদুজ্জামান, নজরুল ইসলাম মেম্বার, মেহেদী হাসান ফায়িম, এস কে পলাশ পারভেজ, রাকিব হাসান, আমির হোসেনসহ অন্যদের নাম রয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

কলারোয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬