ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন; সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন নূর ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পান ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে তিনমুখী প্রতিদ্বন্দ্বিতায় ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন নূর ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান নান্টু পান ৪১ ভোট এবং জুয়েল মৃধা পান ২৯ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন শহিদ জয় (৯৬), রফিকুল ইসলাম (৯২), গালিব হাসান পিল্টু (৮১), মুর্শিদুল আজিম হিরু (৭৯), এস এম সোহেল (৬২) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ছয়টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন, সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক তহীদ মনি।

নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সদস্যরা। একই সঙ্গে তাঁরা নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন; সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

আপডেট সময় : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬