ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ Logo মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল Logo কেশবপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো গ্রেফতার

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ টি শাড়ী, ২ টি থ্রি-পিস, ১ টি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সনপাপড়ী, ০২ কেজি কিসমিস, ৩৬৭ টি চকলেট ও ২২৯ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ একাত্তর হাজার পঞ্চাশ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ট্যাগস :

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক

আপডেট সময় : ০২:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬